চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার পুরাতন রেল স্টেশন এলাকা থেকে ছিনতাইয়ের প্রস্তুতির সময় ছোরাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে স্থানীয় গ্রামীণ মাঠ এলাকা থেকে ২টি ধারালো ছোরাসহ তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- সুমন বড়ুয়া (২৮), মো. ইয়াছিন (১৯), মো. রঞ্জু (২০), মো. শামছু (৩০), মো. বাদশা (৩৫) ও মো. জাহেদ (১৮)।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নেয়ার সময় তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা পেশাদার ছিনতাইকারী।
ইত্তেফাক/আরকেজি
