লুকিয়ে বাজপেয়ীর সঙ্গে দেখা করেছিলেন জ্যোতি বসু!

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ০৯:৪৫
এক হিন্দুত্ববাদী নেতার সঙ্গে একই টেবিলে একই সঙ্গে বসে নৈশভোজ করেছেন এক কমিউনিস্ট নেতা। ভারতের মতো এমন একটি বহুদলীয় ব্যবস্থায় বিপরীত বিন্দুতে থাকা নেতাদের সৌজন্য সাক্ষাতের ছবি থাকলেও আরএসএসপন্থি নেতার সঙ্গে কমিউনিস্ট নেতার গোপন বৈঠকের ঘটনা একেবারেই বিরল। তবে এমন একটা ঘটেছিল বটে।
 
দিল্লিতে তখন জোট সরকার। সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন করতে পারেনি বিজেপি। করুণ অবস্থা কংগ্রেসেরও। এমন টালমাটাল অবস্থায় জনতা দলের নেতা ভিপি সিংকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করল ন্যাশনাল ফ্রন্ট। কলকাতা থেকে মুম্বাইয়ের ব্যবসায়ী বীরেন সাহা মারফত আদভানির কাছে গোপন বৈঠকের প্রস্তাব পাঠান জ্যোতি বসুই। ঘটনাচক্রে জ্যোতি বসু এবং এল কে আদভানি দুজনেরই বন্ধু ছিলেন বীরেন সাহা।
 
‘মাই লাইফ, মাই কান্ট্রি’ বইতে লালকৃষ্ণ আদভানি লিখেছেন, বীরেন সাহাকে দিয়ে জ্যোতি বসু বলে পাঠিয়েছিলেন, তিনি আমাদের সঙ্গে আলোচনা করতে চান। তারই প্রস্তাব ছিল, বৈঠক হবে বীরেন সাহার দিল্লির বাড়িতে। তবে তার (জ্যোতি বসু) একটাই শর্ত ছিল— কোনোভাবেই যেন এ বৈঠকের কথা বেফাঁস না হয়। মূলত দলগত অবস্থানের কারণেই এ বৈঠক গোপন রাখার কথা বলেছিলেন জ্যোতি বসু।
 
কমিউনিস্ট নেতার সেই প্রস্তাবকে সাধুবাদ জানিয়ে বৈঠকে সায় দিয়েছিলেন বাজপেয়ী। দিল্লিতে বীরেন সাহার বাড়িতেই  বাজপেয়ী এবং বসুর বৈঠকও হয়েছিল।  -জি নিউজ
 
ইত্তেফাক/ জেআর