মেসির নেতৃত্বে আজ বার্সার লা লিগা মিশন শুরু

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১১:৫০
ইনিয়েস্তা পরবর্তী বার্সার হাল ধরতে হয়েছে লিওনেল মেসিকে। তার নেতৃত্বেই আজ লা লিগা শিরোপা ধরে রাখার মিশন শুরু করছে বার্সেলোনা। শনিবার বাংলাদেশ সময় রাত সোয়া ২টায় শুরু হবে ম্যাচটি। যেখানে তাদের প্রতিপক্ষ আলাভেস।
 
গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার থেকে বিদায় নিলেও লা লিগা শিরোপা ঘরে তুলেছিল আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
 
এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পুনরুদ্ধারের মিশন থাকলেও লিগ শিরোপা ধরে রাখার উপরই অগ্রাধিকার দিচ্ছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে।
IMG0
বার্সেলোনা এ পর্যন্ত পাঁচবার ইউরোপ সেরার খেতাব জিতেছে। অপরদিকে রিয়াল মাদ্রিদ জিতেছে ১৩টি। দলটি সবশেষ টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতার গৌরব অর্জন করেছে। অপরদিকে গত মৌসুমে ইতালিয়ান ক্লাব রোমার কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়ে বার্সা।
IMG1
এ অবস্থায় লিগের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভালভার্দে বলেছেন, আমরা সবসময় চ্যাম্পিয়ন্স লিগের জন্য লড়ব। তবে চ্যাম্পিয়ন্স লিগ জেতার সবচেয়ে বড় উপায় হলো লা লিগা জেতা। সবসময় ইউরোপ সেরা হওয়াটা সম্ভব নাও হতে পারে। তাই লিগের দিকে মনযোগ দিলে সেই লক্ষ্যটা অর্জন করাও সহজ হবে।
 
ইত্তেফাক/কেআই