রাউজানে অস্ত্রসহ ২ আসামি গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ১৮:২৭
চট্টগ্রামের রাউজান উপজেলায় অস্ত্রসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে বায়েজিদ থানার মোড় হতে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাদের নিয়ে অভিযানে গিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
 
গ্রেপ্তারকৃতরা হল- উপজেলার হলদিয়া ইউনিয়নের ইয়াসিন নগরের ফকিরটিলা গ্রামের আনোয়ার মিয়ার ছেলে মো মহিউদ্দিন (২৮) ও একই গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে খিদার মিয়া।
 
রাউজান থানার এসআই সাইমুল ইসলাম দৈনিক ইত্তেফাককে বলেন, গ্রেপ্তারকৃতরা উপজেলা যুবলীগ নেতা হাছান মুরাদ রাজুকে হত্যার উদ্দেশ্যে হামলার দায়ের করা মামলার আসামি। শুক্রবার রাতে বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড় হতে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের নিয়ে অভিযানে গিয়ে আসামি মহিউদ্দিনের বসত ঘর থেকে একটি একনলা বিশিষ্ট বন্ধুক, ৩০৩ রাইফেলের গুলি, ৩টি কার্তুজ জব্দ করা হয়। তাদের উভয়কে আদালতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ