গোল ছাড়াই বিরতিতে বাংলাদেশ-ভারত

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২১:১১
সাফ অনূর্ধ্ব-১৫ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে লড়াই করছে বাংলাদেশ। শনিবার থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ফাইনালে ভারতের মুখোমুখি হয় গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
 
খেলার অর্ধেক সময়ে কোনো দল গোল করতে পারেনি। গোল ছাড়াই বিরতিতে যায় বাংলাদেশ-ভারত। 
 
পেছনে ফিরলে দেখা যায়, এই ভারতকে ঢাকায় প্রথম সাফের আসের একবার নয়, দুই বার হারিয়েছিল বাংলাদেশের অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। চ্যাম্পিয়ন হয়েছিল গত ডিসেম্বরে, কমলাপুর স্টেডিয়ামে। লিগ খেলায় ৩-০ এবং ফাইনালে ১-০ তে হারিয়েছিল ভারতকে।
 
ইত্তেফাক/জেডএইচ