কফি আনানের চেহারা বিড়ম্বনা

আপডেট : ১৮ আগস্ট ২০১৮, ২১:২৫
হলিউডের জনপ্রিয় অভিনেতা মরগ্যান ফ্রিম্যানের চেহারার সঙ্গে অনেকটাই মিল কফি আনানের। এ নিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হতো আনানকে।
 
গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে একটি ঘটনার বর্ণনা দেন কফি আনান।
 
একবার বাড়ি থেকে বেরিয়ে পত্রিকা কিনতে গেলেন। সেখানে কিছু লোক তাকে ঘিরে ধরলো। অটোগ্রাফ চায় তারা। আনান অটোগ্রাফ দিলেনও। কিন্তু একি! আনানকে বিশ্বাস করলো দলটি।
IMG0
তাদের দাবি, তিনি কফি আনান নন, মরগ্যান ফ্রিম্যান। আনান বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু কাজ হলো না। অগত্যা মরগ্যান ফ্রিম্যানের নাম লিখতে হলো। ‘অটোগ্রাফ’ দিয়েই পালান তিনি।
 
২০১৭ সালে কফি আনানকে বোহিঙ্গা সমস্যা নিয়ে গঠিত আন্তর্জাতিক কমিশনের প্রধান করা হয়। মিয়ানমারে পৌঁছে তিনি দেখেন, অনেক লোক বিক্ষোভ করছে কফি আনানের বিরুদ্ধে। কিন্তু সবার হাতে থাকা ছবিটি তাঁর নয়, মরগ্যান ফ্রিম্যানের!
 
ইত্তেফাক/টিএস