লিভারপুল আবার শীর্ষে

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:৩৪

সমর্থকদের

প্রশংসায় কোচ

 স্পোর্টস ডেস্ক

লিভারপুল কোচ য়ুর্গেন ক্লপ জানিয়েছেন শিরোপা জয়ের আকাঙ্ক্ষা নয়, ক্লাবের সমর্থকরাই তাতিয়ে রেখেছেন তার খেলোয়াড়দের। কার্ডিফ সিটির মাঠে ২-০ গোলে জিতে আবার ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে উঠে আসার পর তিনি একথা বলেন। এ জয়ের সুবাদে ম্যানচেষ্টার সিটির সাথে আবারো দুই পয়েন্টে এগিয়ে থাকলো ১৯৯০ সালের পর আর লিগ শিরোপা না জেতা ক্লাবটি।

 কোচ ক্লপ বলেন,‘আপনি যদি শুধু দ্য হলি গ্রেইল জয়ের জন্যই তেতে থাকেন, তাহলে আপনার কোথাও গোলমাল আছে। আমরা ফুটবল খেলাগুলোয় জিততে চাই। কারণ আমরা সমর্থকদের সাথেই যাত্রাটা উপভোগ করি।’

জর্জিনিও ওয়াইনালডাম ও জেমস মিলনারের বিরতির পর দেয়া গোল দুটিতে ক্লপের দল গত রবিবার রাতে কার্ডিফে জয়টি সম্ভব করে। এ জয়ে ৮৮ পয়েন্ট পেলো লিভারপুল। তবে সিটি যদি আগামীকাল বুধবার ম্যানচেষ্টার ইউনাইটেডের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিতব্য খেলাটিতে জয় পায়, তাহলে আবার শীর্ষে উঠে আসবে।

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই মাস দুয়েক ধরেই সিটি ও লিভারপুলের মধ্যে সীমাবদ্ধ। নিয়মিত বিরতিতে দুই ক্লাব একে অপরকে ছাড়িয়ে যাচ্ছে। উভয়েরই আর চারটি করে খেলা আছে। এই শিরোপা লড়াইকে সামনে রেখে ক্লপ বলেন,‘সবশেষে আমরা দেখবো কত পয়েন্ট আমাদের আছে। তারপর যা পাই তাই হবে। আমরা এই ক্লাবের হয়ে খেলার জন্যই উদ্বুদ্ধ হয়ে আছি। আমাদের উপর অন্য খেলার কোনো প্রভাব নেই। ব্যাপারটা এরকমই। আমাদের পরের খেলা হাডার্সফিল্ডের বিরুদ্ধে। ভিন্ন পরিস্থিতির কারণে আবারো এটা হবে কঠিন খেলা।’

তিনি এও জানান যে তাদের সমস্ত মনোযোগ এখন হাডার্সফিল্ডকে নিয়েই। সে কারণে অলরেডরা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের বিপক্ষ বার্সেলোনাকে নিয়েও ভাবছে না।

ম্যান ইউ ও গানারদের হার

এদিকে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে থাকা আর্সেনাল ও ম্যানচেষ্টার ইউনাইটেড সর্বশেষ নিজ নিজ খেলায় হেরে গেছে। আর্সেনালের ৩-২ গোলের হারটি ছিল নিজ মাঠে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। সে তুলনায় কোচ ওলে গুনার সোলসারের ম্যান ইউ এই রাতে ৪-০ গোলে বিধ্বস্ত হয় এভার্টনের মাঠে। আর্সেনাল হারের পরও চতুর্থ স্থানটি ধরে রাখতে সক্ষম হয়। যদিও পঞ্চম স্থানে থাকা চেলসিও গানারদের মতোই ৬৬ পয়েন্টে আছে। কিন্তু গোল ব্যবধানের কারণে কোচ মাউরিজিও সারির দল পিছিয়ে পড়ে। শোচনীয় এই হারের পর ম্যান ইউ’র কোচ সোলসার সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

ম্যান ইউ এ নিয়ে সব ধরনের প্রতিযোগিতায় শেষ আটটি খেলায় ছয়টিতেই হারলো। বর্তমানে তারা প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে আছে। সোলসার স্কাই স্পোর্টসকে বলেন,‘বাঁশি বাজানো শুরুর পর থেকে সবকিছুই ভুলের মধ্যদিয়ে গেছে

এক নজরে ফলাফল

কার্ডিফ সিটি    ০  : ২   লিভারপুল

এভার্টন          ৪  :  ০  ম্যান ইউ

আর্সেনাল        ২  :  ৩  ক্রিস্টাল প্যালেস