একেপি চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত এরদোয়ান

আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৫:৩৩
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়্যিপ এরদোয়ান তার দল ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। আঙ্কারায় পার্টির ষষ্ঠ কংগ্রেসে ভোটে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। আনাদুলু বার্তা সংস্থার বরাত দিয়ে এএফপি এ খবর জানায়।
 
পার্টির ১৩৮০ জন প্রতিনিধি সর্বসম্মতিক্রমে একমাত্র প্রার্থী এরদোয়ানকে পার্টির চেয়ারম্যান পদে ভোট দেয়।
 
এরদোয়ান ও আরও তিন সমর্থকের উদ্যোগে ২০০১ সালে জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি প্রতিষ্ঠা করা হয়। ক্ষমতাসীন প্রেসিডেন্ট পার্টির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন।
 
২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ছিলেন আহমেদ দাভুতোগ্লু ও বানিলি ইলিডিরিম। কারণ, তুরস্কের সে সময়ের আইন অনুযায়ী কোন পার্টির চেয়ারম্যান দেশের প্রেসিডেন্ট হতে পারতেন না।
 
তবে, ২০১৭ সালের এপ্রিলে গণভোটে সংবিধান সংশোধনীর পর পার্টির চেয়ারম্যানের দেশের প্রেসিডেন্ট হওয়ার পথে আর কোন বাধা রইল না। -বাসস
 
ইত্তেফাক/ জেআর