রাজধানীতে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় করা মামলায় জাবালে নূর পরিবহনের চালক মো. জোবায়েরের জামিন না-মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক শুনানি শেষে জামিন না-মঞ্জুরের আদেশ দেন।
এর আগে গত ১৩ আগস্ট এ আসামি সাত দিনের রিমান্ড শেষে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করার পর তাকে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে আসামি চালক সোহাগ আলী, হেলপার এনায়েত হোসেন ও রিপনকে কারাগারে পাঠানো হয়।
