সিআইএ’র সাবেক পরিচালক জন ব্রেনানকে একজন ভয়ঙ্কর ‘গলাবাজ ও দলবাজ’ মানুষ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহারের পর ট্রাম্পের কঠোর সমালোচনা করে শনিবার ব্রেনান যে কঠোর বিবৃতি দিয়েছিলেন তার জবাবে ট্রাম্প গতকাল টুইটারে এসব কথা বলেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ব্রেনান যখন সিআইএ প্রধান ছিলেন তার তখনকার পারফরম্যান্স কি আপনারা কেউ খতিয়ে দেখেছেন? যদি দেখতেন তবে স্বীকার করে নিতেন যে সিআইয়ের ইতিহাসে সবচেয়ে খারাপ পরিচালক হিসেবে স্বীকৃতি পাবেন ব্রেনান।
এদিকে, ব্রেনানের সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করে দেওয়ার প্রতিবাদে ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা হয়েছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলোতে চাকরি করা সাবেক কর্মকর্তারা।
তিন প্রজন্মের সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ট্রাম্প-বিরোধী অবস্থানকে যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান ‘সর্বোত যুদ্ধ’ হিসেবে আখ্যা দিয়েছে। পত্রিকাটির ভাষ্য, এসব কর্মকর্তারা এখনও যে কথা মুখ ফুটে বলতে পারছেন না সেটা হলো, খোদ প্রেসিডেন্টই জাতীয় নিরাপত্তার জন্য একটি ঝুঁকি।
ইত্তেফাক/ জেআর
