ভারতের পশ্চিমবঙ্গে রবিবার রাতে ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে দুই স্কুল শিক্ষার্থীসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ছয়জন। এ তথ্য জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভি’র।
খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় শনিবার রাতে বজ্রপাত ও ঝড়-বৃষ্টির কবলে পড়ে প্রাণ হারিয়েছেন চারজন। এদের মধ্যে সাগর দ্বীপপুঞ্জের মহিষমারী এলাকায় দুই স্কুল পড়ুয়া মাঠে খেলার সময় বজ্রাঘাতে প্রাণ হারায়। একই সাথে মারা গেছে এক জেলেও।
এদিকে, আহত পাঁচ ব্যক্তির অবস্থাও গুরুত্বর। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের অবস্থা খুবই আশঙ্কা জনক।
ইত্তেফাক/ জেআর
