চট্টগ্রাম ও খুলনায় আন্তর্জাতিক ফুটবল চাই

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:৫৫

কেবল ঢাকায় কেন আন্তর্জাতিক ফুটবল হবে? বন্দর নগরী চট্টগ্রাম ও শিল্প নগরী খুলনা কি সরকারের চোখে পড়ে না? ঢাকার মতো অনেকগুলো দল অংশগ্রহণের মাধ্যমে জমজমাট ফুটবল লীগ হতো এ দুই মহানগরীতে। চট্টগ্রামে তো আবাহনী-মোহামেডান লড়াইয়ে দর্শকদের মারামারি ও হইচই ঢাকাকেও হার মানাত। বাফুফে কি এসব জানে না? অবশ্যই জানে। তবে এখনো কেন এই ঢাকাকেন্দ্রিকতা? আন্তর্জাতিক টুর্নামেন্টের একটি অংশ বা কখনো পুরোটা এ দুটি মহানগরীতে হোক।

জি এন সিদ্দিকী রুমী,

ফতুল্লা, নারায়ণগঞ্জ