মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার: তারানা হালিম

আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৯:৩৪
তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাই একমাত্র নেত্রী যিনি গরীব-দুখী মানুষের কষ্ট বোঝেন। তাই তিনি গরীব-দুখী মানুষের কষ্টে চুপ থাকতে পারেন না। বাংলাদেশে আর যেন কোন গরীব না থাকে সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। কারন, বাংলার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করাই তার জীবনের লক্ষ্য।’
 
সোমবার সকালে টাংগাইলের নাগরপুরে গরীব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। 
 
তিনি আরো বলেন, ‘দেশ আজ প্রধানমন্ত্রীর হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু একটি চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তাদের কাজই হল বিদেশীদের কাছে নালিশ করা। বিএনপি-জামাত জোটের কর্মকাণ্ডের দিকে সজাগ দৃষ্টি রাখার জন্য উপস্থিত নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
 
জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক তপনের সঞ্চালনায় উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা শাহীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোপাল চন্দ্র সাহা প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ