ডেঙ্গু ছড়িয়ে পড়েছে মিয়ানমারে

আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৯:৪৮
মিয়ানমারর বিভিন্ন রাজ্যে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। এ পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সিনহুয়া।
 
এই ভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের মধ্যে রয়েছে পাউং শহরের আট মাস বয়সী শিশু, থানটন শহরে ১৫ বছর বয়সী কিশোর ও থানবিউজায়াত শহরে নয় বছর বয়সী বালক ও ইয়ে শহরে চার বছর বয়সী এক শিশু।
 
সোমবার রাষ্ট্রীয় সংস্থা সংস্থা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায় চলতি বছরের জানুয়ারি মাস থেকে দেশটিতে ১ হাজার ২শ’ জনেরও বেশি লোক ডেঙ্গু জ্বরে  আক্রান্ত হয়েছে। বেশি প্রকোপ দেখা দিয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মোন রাজ্যে।

রাজ্যটির মাওলামিন ও মুদোনে ২শ’ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এরপর পাউং, থানবিউজায়াত, ইয়ে ও কিয়াইমারাও শহরেও অনেক লোক আক্রান্ত হয়েছে।
 
ইত্তেফাক/টিএস