পাকিস্তানের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক ভাল করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। তাই নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ইসলামাবাদ আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর ডনের।
প্রধানমন্ত্রী হওয়ার কয়েকদিনের মধ্যে প্রথম কোনও পররাষ্ট্রমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে ইসলামাবাদ আসছেন। ‘ডন’-এর এক প্রতিবেদনে বলা হয়, নতুন সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আগ্রহ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন। আগামী ৫ সেপ্টেম্বর বৈঠক হতে পারে ইমরান খান ও মাইক পম্পেওর।
শনিবার পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ইমরান। তাঁকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ওয়াশিংটন এক বিবৃতিতে বলে, পাকিস্তানে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত নয়া সরকার দেশের উন্নতিতে কাজ করে যাবে বলে আশা করছি। ওই অঞ্চলে শান্তি বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। নতুন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় ওয়াশিংটন।
IMG0
গত জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের মাটিকে ‘সন্ত্রাসবাদের স্বর্গরাজ্য’ বলেছিলেন। একই সঙ্গে পাক প্রতিরক্ষা খাতে বছরে দেড় কোটি বিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তাও কমিয়ে ফেলেন তিনি। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের পর দু’দেশের কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরে। যা জোড়া লাগাতে আসছেন পম্পেও।

ইত্তেফাক/টিএস