টরন্টোতে শহিদ মিনার নির্মাণের জন্য তহবিল গঠন শুরু

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ১৩:৪৯
টরন্টোয় স্থায়ী শহিদ মিনার নির্মাণের লক্ষ্যে তহবিল গঠন শুরু হয়েছে। এ উপলক্ষে গত ১৯ আগস্ট  রবিবার টরন্টোর 9 Dawes Road-এর রয়েল কানাডিয়ান লিজিওন হলে আন্তর্জাতিক ভাষা নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল- Rhythm of Alphabets: Inteational Language & Heritage Night অনুষ্ঠান।
 
কানাডায় স্থায়ী শহিদ মিনার নির্মাণের উদ্দেশ্যে টরন্টোর বাংলাদেশিদের দ্বারা পরিচালিত সংগঠন ‘Organization for Toronto Inteational Mother Language Day Monument Inc (OTIMLDM Inc)’ এই অনুষ্ঠানের আয়োজন করে। 
 
এতে ওয়ার্ড কাউন্সিলর জ্যানেট ডেভিস সংগঠনটির পরিচালনা পর্ষদের ১৯ সদস্যকে পরিচয় করিয়ে দেন। 
 
তারা হলেন- ম্যাক আজাদ, প্রেসিডেন্ট; ফুয়াদ চৌধুরী, ভাইস-প্রেসিডেন্ট; রিজওয়ান রহমান, সেক্রেটারি জেনারেল; মির্জা এস রহমান, ট্রেজারার; এছাড়া ডিরেক্টর হিসেবে রয়েছেন- সৈয়দ আব্দুল গফফার, হাসিনা কাদের, রুমানা চৌধুরী, মালিহা মানসুর, নাসির কাশেম, ফারজানা চৌধুরী, হাবিবুল্লাহ দুলাল, অরুণা হায়দার, সবিতা সোমানী, রেজাউর রহমান, নাহিদ আক্তার, ফয়জুল করিম, চয়নিকা দত্ত, সুমন সায়েদ, এবং দেওয়ান আজিম।
 
এসময় টরন্টোর টেইলর ক্রীক পার্কে স্থাপিতব্য স্থায়ী শহিদ মিনার স্থাপন নির্মাণ বিষয়ের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের করা হয়।
 
ইত্তেফাক/জেডএইচ