রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামীকাল বঙ্গভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন সোমবার জানান, রাষ্ট্রপতি ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ এবং পেশাজীবীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
প্রেস সচিব আরো জানান, এর আগে রাষ্ট্রপতি হামিদ ঈদের দিন সকাল আটটায় হাইকোর্টের সামনে জাতীয় ঈদগায় ঈদের নামাজ আদায় করবেন।
ইত্তেফাক/এএম
