রংপুরে সড়ক পরিবহন সচিবের উপস্থিতিতে গণশুনানি

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২১:৫৯

স্টাফ রিপোর্টার, রংপুর

সড়ক ও জনপদ রংপুর বিভাগীয় কার্যালয় চত্বরে শনিবার দুপুরে বাংলাদেশ সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে সড়ক ও জনপদ রংপুর জোন, বিআরটিএ রংপুর, বিআরটিসি রংপুরের কার্যক্রম সম্পর্কে গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম। সভায় তিনি বলেন, ঢাকা থেকে রংপুর পর্যন্ত ছয় লেন রাস্তা করা হবে। এতে করে মহাসড়কে যানজট থাকবে না, দুর্ঘটনা হবে না। আগামী রমজান ও ঈদে জনসাধারণ মহাসড়কে সাচ্ছন্দে ভ্রমণ করতে পারবে। সড়কের দুই পাশে উপযুক্ত স্থানে পর্যাপ্ত সংখ্যক সাইন, সিগন্যাল, জেব্রাক্রসিং এবং অন্যান্য নির্দেশনামূলক চিহ্ন বসানো হবে।

গণশুনানি অনুষ্ঠানে বক্তব্য রাখেন— সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী ফকির আব্দুর রব, অতিরিক্ত সচিব বেলায়েত হোসেন, অতিরিক্ত সচিব এহসান এলাহী, অতিরিক্ত সচিক আব্দুল মালেকসহ রংপুর জোনের অধীনে আট জেলার কর্মকর্তা।