নড়াইলে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

আপডেট : ২১ আগস্ট ২০১৮, ২০:৪৫
নড়াইলে সড়ক দুর্ঘটনায় আকাশ শেখ (১৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মহাজন ইসলামপুর রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
 
আকাশ শেখ নড়াইলের নড়াগাতি থানার ইসলামপুর গ্রামের মো. সরোয়ার শেখের ছেলে ও মহাজন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
 
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কুল বন্ধ থাকায় আকাশ শেখ তার বাবার মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে তাদের বাড়ি থেকে মহাজন বাজারে যাচ্ছিল। পথি মধ্যে আকাশের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/আরকেজি