বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় ভাব-গাম্ভির্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করছে মুসলমানরা। মক্কায় চলছে পবিত্র হজের চূড়ান্ত আনুষ্ঠানিকতাও। আলজাজিরা।
বিশ্বজুড়ে মঙ্গলবার ঈদ পালন হলেও দক্ষিণ এশিয়াসহ কয়েকটি অঞ্চলে ঈদ হবে বুধবার।
বিভিন্ন দেশে ঈদের নামাজ আদায়ের পর ছাগল, ভেড়া বা গরু কোরবানি দেন মুসলমানরা। এসব পশুর মাংস বিলিয়ে দেয়া হয় প্রতিবেশি ও গরীবদের মাঝে।
IMG0
যুক্তরাজ্যের বার্মিংহামের হিথ পার্কে ঈদের জামাত
IMG1
রাশিয়ার মস্কোতে ঈদুল আযহা পালন
IMG2
জর্ডানের আম্মান শহরে ঈদের জামাতে মুসলিম নারীরা
ইত্তেফাক/টিএস
