খুলনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নরীর সার্কিট হাউজ ময়দানে সকাল ৮টায়। এ জামাতে ইমামতি করেন খুলনা টাউন জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সালেহ।
খুলনা-২ আসনের এমপি মুহাম্মদ মিজানুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, এবং কেসিসির মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ধর্মপ্রাণ মুসুল্লিরা নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া নগরীর বায়তুন নুর জামে মসজিদ, বসুপাড়া ইসলামাবাদ কমিউনিটি সেন্টার ঈদগাহ, লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ, ডাকবাংলা জামে মসজিদ, ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদ, সোনাডাঙ্গা বায়তুল্লাহ জামে মসজিদ, নগরীর খুলনা আলীয়া মাদ্রাসা, খুলনা বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন নতুন কেন্দ্রীয় জামে মসজিদ, পিটিআই জামে মসজিদ, নিরালা আবাসিক এলাকা ঈদগাহ, খানজাহান নগর খালাসী মাদ্রাসায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/জেডএইচ
