প্রবর্তিত নতুন মুদ্রায় অচল ভেনেজুয়েলা

আপডেট : ২২ আগস্ট ২০১৮, ১৪:৫৬
মুদ্রাস্ফীতি চরম মাত্রা ধারণ করেছে ভেনেজুয়েলায়। অবস্থা এতটাই খারাপ যে, একটি মুরফির দাম বর্তমানে স্থানীয় মুদ্রায় দেড় কোটি। পরিস্থিতি পরিবর্তনের আশায়, নতুন মুদ্রার প্রবর্তন ঘটিয়েছে সরকার। তবে প্রবর্তিত মুদ্রা ‘সোভেরিন বোলিভার’ নিয়ে মঙ্গলবার অচল অবস্থা পার করেছে পুরো দেশ। বন্ধ ছিল হাজার হাজার ব্যবসা-প্রতিষ্ঠান। কাজে যাননি বহু শ্রমিক।
 
মুদ্রাস্ফীতি চরম মাত্রা ধারণ করেছে ভেনেজুয়েলায়। অবস্থার উন্নতি ঘটাতে সোমবার পুরনো মুদ্রার মূল্যমান নতুন করে নির্ধারণ করে নতুন নামে নতুন ব্যাংক নোট উন্মোচন করেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সরকার জানিয়েছে, এতে করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে। কিন্তু সমালোচকরা বলছেন এতে অবস্থা আরো খারাপ দিকে গড়াবে। 
 
এদিকে, সোমবার দেশটির ব্যাংকগুলোতে ছুটি ঘোষণা করেন মাদুরো।  বিরোধীদলের ডাকা অবরোধ ছাড়াও চরম অনিশ্চয়তায় বেশিরভাগ মানুষই ঘর থেকে বেরই হননি। সব মিলিয়ে ভেনেজুয়েলা কার্যত একটি স্থবির দেশে পরিণত হয়েছে। 
 
আইএমএফের হিসেবে এ বছর ভেনেজুয়েলার মুদ্রাস্ফীতির হার দাঁড়াবে দশ লাখ শতাংশে! -বিবিসি
 
ইত্তেফাক/ জেআর