ভারতের বিহারে এক ব্যক্তির বিরুদ্ধে যৌন সম্পর্ক স্থাপনে অসম্মতি প্রকাশ করায় করতে বাধা দেওয়ায় এক দলিত নারীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠেছে ঘটেছে। বিহারের নালন্দা জেলার গিরিয়াক থানার অধীনে পুরন বিগহ গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পাটনা হাসপাতালে ভর্তি হওয়া ওই অগ্নিদগ্ধ মহিলার অবস্থা আশঙ্কাজনক। তার বয়ানের ওপর ভিত্তি করেই তদন্ত শুরু করেছে পুলিশ।
আগুনে পুড়ে যাওয়া ওই নারীর নাম পুনিয়া দেবী। তিনি অভিযোগ করেছেন, রঞ্জিত চৌধুরি নামের এক ব্যক্তি তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে চাইলে তিনি অসম্মতি প্রকাশ করেন। তখন পুনিয়া দেবীকে জীবন্ত জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে রঞ্জিত।
কিন্তু গ্রামবাসীরা জানিয়েছেন ভিন্ন কথা। তাদের বক্তব্য পুনিয়া দেবী তার স্বামী শঙ্কর মানঝির সঙ্গে কলহে জড়িয়ে পড়ার পর রাগের মাথায় নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু, পুলিশ গ্রামবাসীদের বক্তব্যকে বাতিল করে দিয়ে গ্রেফতার করেছে রঞ্জিতকে।
ওই অঞ্চলের ভারপ্রাপ্ত এসপি বলেন, গ্রামবাসীরা দাবি অনুযায়ী, পুনিয়া দেবী নিজের গায়ে আগুন দিয়ে দেওয়ার পর তার স্বামী বাড়ি থেকে পালিয়ে যায়। ওই সময়েই তার প্রবল চিৎকার শুনে প্রতিবেশী রঞ্জিত চৌধুরী একটি মোটা কম্বল নিয়ে ওই বাড়িতে দৌড়ে ঢুকে পুনিয়া দেবীকে বাঁচানোর উদ্দেশ্যে তার জ্বলন্ত দেহে কম্বল চাপা দিয়ে দেন। এর ফলে রঞ্জিত-এর হাতেও আগুন লাগে বলে জানা গিয়েছে।
পুনিয়া দেবীর অভিযোগ অনুযায়ী, ওই ঘটনার আরও চার সাহায্যকারী হিসেবে দিনা মানঝি, সুনয়না দেবী, রামদেব মানঝি ও গুড্ডু মানঝির নামে এফআইআর করা হয়েছে বলেও জানান এসপি। -এনডিটিভি
ইত্তেফাক/ জেআর
