গফরগাঁওয়ের কদম রসুলপুর গ্রামে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে কদম রসুলপুর গ্রামের আনিছ মিয়ার বাড়ির পাশে ঝোপের মধ্যে লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, ধারণা করা যাচ্ছে কে বা কারা অজ্ঞাত যুবককে হত্যা করে কদম রসুলপুর গ্রামে ঝোপের মধ্যে ফেলে রেখে গেছে। লাশের মুখ ফোলা রয়েছে। স্থানীয়রা কেউ লাশ শনাক্ত করতে পারেনি। পুলিশ লাশ উদ্ধার করেছে।
ইত্তেফাক/আরকেজি
