পশু কুরবানির সেলফি তোলা নিষিদ্ধ করেছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেছেন, কুরবানি করতে হবে অপ্রকাশ্য স্থানে, পশুর রক্ত যেতে পারবে না ড্রেনে। বুধবার ঈদের দিন জেলা পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব আদেশ যথাযতভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন তিনি।
ঈদুল আজহার সময় সাধারণ কুরবানির আগে ও পরে নেয়া সেলফি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন মুসলিমরা। তবে এখন থেকে এটি বন্ধ করার আদেশ দিলেন আদিত্যনাথ। কেউ নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থার নেয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
এদিকে আদিত্যনাথের এসব আদেশ মানতে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন উত্তরপ্রদেশের ধর্মীয় নেতারা। ইতওয়াহ ইদগাহের প্রধান ইমাম কামালুদ্দিন আশরাফি বলেন, ‘সেলফি একটি আধুনিক বিষয়। এর সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। পশুর সঙ্গে সেলফি তোলা ও সেটি প্রচার করাকে আমরা সমর্থন করি না।
IMG0
কুরবানি গোপন স্থানে করার এবং হিন্দু ভাইদের অনুভূতিতে আঘাত যেন না লাগে সেদিকে খেয়াল রাখারও আদেশও দেন কামালুদ্দিন।
রাবিয়া নায়েক নামে এক মুসলিম বলেন, ধর্ম অন্য ধর্মের প্রতি সম্মান দেখানোর শিক্ষা দেয়। অন্যদের অনুভূতিতে আঘাত দেয়া উচিৎ নয়।
ইত্তেফাক/টিএস
