সৈয়দপুরে খড়খড়িয়া নদী পুনঃখনন শুরু

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২২:০১

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরের পাশ দিয়ে বয়ে যাওয়া খড়খড়িয়া নদী পুনঃখনন কাজ রবিবার শুরু হয়েছে। নদীর রাবেয়া ফ্লাওয়ার মিল এলাকায় ওই খনন কাজের উদ্বোধন করেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য রাবেয়া আলীম।

এ সময় সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার, সৈয়দপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপ-বিভাগীয় প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, বরাদ্দ টাকায় টেন্ডারের মাধ্যমে আগামী বছরের ৩০ মে নদী পুনঃখননের কাজ শেষ হবে।