নটিংহাম টেস্টে ইংল্যান্ডকে ২০৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী ভারত। ভারতের অধিনায়ক হিসেবে ২২তম ম্যাচে জয় পেলেন বিরাট কোহলি।
এই জয় দিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে গেলেন কোহলি। ভারতের অধিনায়ক হিসেবে ৪৯ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২১টি টেস্ট জিতেছিলেন গাঙ্গুলী। কোহলি ৩৮ টেস্টে নেতৃত্ব দিয়ে ২২ ম্যাচ জিতলেন।
ভারতের অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। ৬০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ২৭টি টেস্ট জিতেছেন ধোনি।
ইত্তেফাক/এএম
