রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা
রাণীশংকৈলের ঐতিহাসিক নেকমরদ হাটে গরুহাটিতে অতিরিক্ত টোল আদায় ও নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে রবিবার বিকালে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। হাট ইজারাদার তোজাম্মেল হক ও অপর তিনজন মাছ বিক্রেতাকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়। থানা পুলিশের সহায়তায় সহকারী কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা এ জরিমানা করেন। এ সময় মত্স্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
