দখলীকৃত পশ্চিম তীরে নতুন করে ১০০০ বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরাইল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে এই ধরণের অনুমোদন প্রদানের হার বৃদ্ধি পেয়েছে।
ইসরাইল সরকার বুধবার এক ঘোষণায় জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় কমিটি নতুন ১০০৪টি বসতি স্থাপনের পরিকল্পনার অনুমোদন দিয়েছে।
ইসরাইলের বসতি স্থাপন পর্যবেক্ষণকারী সংস্থা ‘পিস নাউ এনজিও’ জানিয়েছে, নির্মাণ কাজ শুরু করার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে ৪০০ বাড়ি। বাকিগুলোর জন্য আমলাতান্ত্রিক অনুমোদনের প্রয়োজন রয়েছে।
অনুমোদিত বাড়িগুলোর মধ্যে ৩৭০টি নির্মাণ হবে অবৈধ আদম বসতিতে। সেখানে জুলাই মাসে এক ফিলিস্তিনির ছুড়িকাঘাতে কয়েকজন ইসরাইলী আহত হন। ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারমেন ওই ছুড়িকাঘাতের জবাবে সেখানে ৪০০ বসতি স্থাপনের প্রতিশ্রুতি করেছিলেন।
প্রসঙ্গত, ইসরাইলী বসতি স্থাপনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও শান্তি প্রতিষ্ঠার পথে একটি বিশাল বাঁধা হিসেবে দেখা হয়।
ইত্তেফাক/ জেআর
