বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল এসটিভি বাংলার নির্বাহী পরিচালক (বার্তা) সোহেল সানি ও বরিশালের বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের বাবা বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল মালেক মিয়ার ২১তম মৃত্যুবার্ষিকী আজ ২৪ আগস্ট (শুক্রবার)।
তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৭ সালের এই দিনে ইন্তেকাল করেন। এ উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় বাদ জুমা বানারীপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের নিজ বাড়ি ‘সুমন কুঞ্জে’ কোরআনখানী ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
