ঘূর্ণিঝড় ‘লেইন’ আঘাত হানার আগেই হাওয়াই দ্বীপপুঞ্জে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। ঝড়ের তাণ্ডব থেকে বাঁচতে এরই মধ্যে মার্কিন এ অঙ্গরাজ্যের হাজার হাজার বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
মার্কিন আবহাওয়া বিভাগ জানায়, হাওয়াইয়ের পথে অগ্রসর হতে থাকা ঝড়টি আগের তুলনায় দুর্বল হয়ে তিন মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ‘লেইন’ এর প্রভাবে ঘণ্টায় ১২৫ মাইল বেগে বাতাস ও মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। এতে করে স্কুল ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে। ভূমিধসের কারণে অসংখ্য সড়ক বন্ধ হয়ে গেছে। অনেক গাড়ি পানির মধ্যে আটকা পড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভেতর আলোহা রাজ্য নামে পরিচিত হাওয়াইয়ে জরুরি অবস্থা জারি করেছেন।
ইত্তেফাক/জেডএইচ
