টরন্টোর মিসিসাগায় গত ১৯ আগস্ট দুপুর সাড়ে বারোটায় কনডমিনিয়াম সুইমিং পুলে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছেে। নিহত যুবকের নাম মারুফ হোসেন সাব্বির। তিনি সাঁতার কাটতে গিয়ে পুলের মাঝখানে ডুবে যান। দুই ঘণ্টা পরে তার লাশ উদ্ধার করা হয়।
সাব্বির ঢাকার রামপুরার আকবর হোসেনের একমাত্র ছেলে। তিনি সম্প্রতি উইন্ডসর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সমাপ্ত করেন। কানাডার স্থায়ী বাসিন্দা ছিলেন।
আজ বাদ যোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মিসিসাগায় তাকে দাফন করা হয়। আগামী ২৫ আগস্ট তার কুলখানি অনুষ্ঠিত হবে ফ্রেডেরিকা ড্রাইভস্থ পার্টি রুমে।
ইত্তেফাক/নূহু
