কানাডায় সুইমিং পুলে ডুবে বাংলাদেশির মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০১৮, ২১:৪০
কানাডার টরন্টোর মিসিসাগায় কনডমিনিয়াম সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে মারুফ হোসেন সাব্বির নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গত বরিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
ঢাকার রামপুরার আকবর হোসেনের মাত্র এক ছেলে সাব্বির উইন্ডসর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষে করেন। তিনি কানাডার স্থায়ী বাসিন্দা ছিলেন।
 
শুক্রবার বাদ জহুর তার নামাজে জানাজা শেষে মিসিসাগায় তাকে দাফন করা হয়। আগামী শনিবার (২৫ আগস্ট) ফ্রেডেরিকা ড্রাইভস্থ পার্টি রুমে তার কুলখানি অনুষ্ঠিত হবে।
 
ইত্তেফাক/বিএএফ