প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার হত্যাকারীরাসহ স্বাধীনতা বিরোধীরা প্রতিনিয়তই শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত চালিয়ে আসছে। জীবনের ঝুঁকির পরও বিচলিত না হয়ে শেখ হাসিনা দেশের মানুষকে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের নিশ্চয়তা দিয়ে মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
শনিবার সকাল ১০টায় দিনাজপুরের ফুলবাড়ির মধ্যপাড়া পাথরখনি এলাকায় খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসির সহযোগিতায় ও হরিরামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদুর রহমান শাহের সভাপতিত্বে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিটিসির নির্বাহী পরিচালক মো. জাবেদ সিদ্দিকী, পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আশরাফুল আলম ডাবলু, দিনাজপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমিত শীল, ফুলবাড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাহাবুদ্দিন শাহ, সহ-সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
