৪ মাস ধরে নিখোঁজ প্রতিবন্ধী দেবলা

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৭:৩৪
গোপালগঞ্জে মানসিক প্রতিবন্ধী দেবলা বিশ্বাসের (৪৬) ৪ মাস ধরে নিখোঁজ রয়েছেন। গত ১০ মে গ্রামের বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। 
 
দেবলা বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার মালিবাতা গ্রামের মৃত বীরেন্দ্র নাথ বিশ্বাসের স্ত্রী। মানসিক প্রতিবন্ধী এ মহিলার মাথায় জট আকৃতির চুল রয়েছে।
 
বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে (জিডি নং-১১০৮)। দেবলা বিশ্বাসের সন্ধান পেলে গোপালগঞ্জ সদর থানার এসআই মো. সিদ্দিকুর রহমানের মোবাইল নং ০১৭২১৭১৫৯৭৭ যোগাযোগ করতে বলা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ