কফি আনানের অন্তেষ্টিক্রিয়া ১৩ সেপ্টেম্বর

আপডেট : ২৫ আগস্ট ২০১৮, ১৭:৩৪
আসছে ১৩ সেপ্টেম্বর ঘানায় অনুষ্ঠিত হবে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের অন্তেষ্টিক্রিয়া। সেদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হবে। রাজধানী আক্রায় আনান পরিবারের সঙ্গে বৈঠকের পর শুক্রবার এ ঘোষণা দেন ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো আদ্দো। খবর এএফপি’র।
 
আদ্দো বলেন, ‘কফি আনানকে শেষ বিদায় জানাতে পারা ঘানার মানুষের এক বিরল সৌভাগ্য।’ আনানের অন্তেষ্টিক্রিয়ায় বিশ্ব নেতারা যোগ দেবেন বলে আশা করেন তিনি।
 
ঘানার নাগরিক জাতিসংঘের সাবেক মহাসচিব ও শান্তিতে নোবেল বিজয়ী কফি আনান গত ১৮ আগস্ট ৮০ বছর বয়সে কয়েকদিনের অসুখে মারা যান।
 
ইত্তেফাক/টিএস