অস্ট্রেলিয়ায় খরাকবলিত এলাকায় স্বস্তির বৃষ্টি

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ১১:০৩
অস্ট্রেলিয়ায় পূর্বাঞ্চলে খরা কবলিত এলাকাগুলোতে বৃষ্টি হয়েছে। এতে অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে বিরূপ আবহাওয়ার সঙ্গে সংগ্রামরত কৃষকদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। 
 
সবচেয়ে বেশি খরাকবলিত কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে পশু ব্যবসায়ীদের ভেড়া ও গবাদি পশুকে নাম মাত্র মূল্যে বিক্রি করে দিতে হয়েছিল। বৃষ্টির অভাবে ফসল উৎপাদন না হওয়ায় খাদ্যের অভাবে ক্ষুধার কষ্ট থেকে মুক্তি দেয়ার জন্য পশুদের মেরেও ফেলতে হয়েছে। 
 
কোন কোন এলাকায় এক বছরের বেশি সময় পর কৃষকরা বৃষ্টিপাত হতে দেখল। গত কয়েক মাসে চরম খরা বিরাজ করছিল। মাটির স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আরো কয়েক সপ্তাহ বা মাস বৃষ্টিপাত প্রয়োজন। 
 
ন্যাশনাল ফারমার্স অ্যাসোসিয়েশন এর সভাপতি ফিওনা সিমসন অস্ট্রেলিয়ান ব্রোডকাস্টিং কর্পোরেশনকে বলেন, ‘ওই বৃষ্টিপাত খরা দূর করার জন্য যথেষ্ট নয়। এ বৃষ্টিপাতে কিছুই হবে না। আমাদের আগামী কয়েক সপ্তাহ ২০ মিলিমিটার করে বৃষ্টিপাত দরকার। ফেটে যাওয়া জমিতে আদ্রতা আনতে আগামী কয়েক মাসে আরো বৃষ্টিপাত প্রয়োজন।’
 
ইত্তেফাক/ইউবি