রাজৈর উপজেলার কুমার নদ দিয়ে অজ্ঞাত যুবকের (২৫) অর্ধগলিত লাশ ভেসে মুকসুদপুর উপজেলার মধুমতি নদী পার হয়ে গেলেও উদ্ধার করা হয়নি। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ১২টার দিকে।
এলাকাবাসী জানান, উজান থেকে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ রাজৈর উপজেলার কুমার নদে ভাসছিল। পরে ভাসতে ভাসতে টেকেরহাট বন্দর হয়ে দুপুরের দিকে মধুমতি নদী দিয়ে গোপালগঞ্জের দিকে চলে যায়। লাশটির গায়ে গেঞ্জি ও শর্টপ্যান্ট পরা ছিল।
সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ মহিউদ্দিন বলেন, লাশ উদ্ধার করতে গিয়ে দেখি আমার ভৌগলিক সীমারেখা অতিক্রম করে গোপালগঞ্জ সদর থানার সীমানায় চলে গেছে। তাই উদ্ধার করা হয়নি।
ইত্তেফাক/আরকেজি
