ইত্তেফাক রিপোর্ট
৬ বছরের এক শিশুর ওপর পাশবিক নির্যাতনের ঘটনায় বাচ্চু নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন সেন্টারের পিছনে টিনশেড বস্তিতে।
রবিবার সকালে ওই শিশুর মা বাসায় রেখে অন্যের বাসায় কাজ করতে যায়। এই ফাঁকে বাচ্চু টিনশেড ঘরে ঢুকে শিশুটির ওপর নির্যাতন চালায়। এক পর্যায়ে শিশুটি চিত্কার করলে আশেপাশের লোকজন এসে বাচ্চুকে হাতেনাতে আটক করে। পরে পুলিশ গিয়ে বাচ্চুকে গ্রেফতার করে।
রামপুরা থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বলেন, শিশুটি গুরুতর অসুস্থ হয়েছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বাচ্চু শিশুটির ওপর যৌন নির্যাতন চালানোর কথা শিকার করেছে।
