জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, সরকারের তৎপরতার কারণে মানুষ নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে। যাতায়াত ব্যবস্থা ভাল থাকায় পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উদযাপন করে সবাই নিরাপদে কর্মস্থলে ফিরে আসছে।
আজ রবিবার সচিবালয়ে নিজের কার্যালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদোত্তর শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।
ইসমাত আরা সাদেক বলেন, দেশের পশু খামারিদের স্বার্থ সুরক্ষায় সরকারের আন্তরিকতার কারণে এ খাত একটি ভাল অবস্থানে পৌঁছেছে।
এ সময় প্রতিমন্ত্রী জনগণের সেবায় আরও আন্তরিকভাবে কাজ করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
ইত্তেফাক/এমআই
