একাত্তরের বীরাঙ্গনা লেখিকা রমা চৌধুরীকে চট্টগ্রাম মেডিকেলে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
গত ১৭ জানুয়ারি থেকে একাত্তরের এই বীরাঙ্গনা চমেক হাসপাতালের ২৯নং কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।
রমা চৌধুরীর সহকারী আলাউদ্দিন খোকন জানান, তার রক্তচাপ উঠা-নামা করছে, হাত-পা ফুলে গেছে। রক্ত পুশ করা যাচ্ছে না। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে রবিবার দুপুরের পর থেকে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে।
ইত্তেফাক/জেডএইচ
