অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ২৬ আগস্ট ২০১৮, ২১:১৫
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। দেশটির নতুন প্রধানমন্ত্রী স্কট মরিসন মন্ত্রিসভার সদস্যদের নতুন নামের তালিকা প্রকাশ করার পর পদত্যাগ করলেন তিনি।
 
শুক্রবার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে নের্তৃত্ব নিয়ে বিরোধ জয়ের পর প্রধানমন্ত্রী হন মরিসন।
 
পদত্যাগ করার পর বিশপ বলেন, আমি এখন থেকে পেছনের আশা থেকে পশ্চিম অস্ট্রেলিয়ার জন্য কাজ করে যাব। আসছে ২০১৯ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলেও জানান তিনি।
 
বিশপ দীর্ঘ ১১ বছর লিবারেল পার্টির ডেপুটি প্রধান হিসেবেও দ্বায়িত্ব পালন করছিলেন। সাম্প্রতিক নের্তৃত্ব বিরোধে সে পদটিও হারান বিশপ।
 
ইত্তেফাক/টিএস