জামিন পেলেন চট্টগ্রামের সেই ৪ চিকিৎসক

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৩:২৭
চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে ‘ভুল চিকিৎসা ও অবহেলায়’ সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় জামিন পেয়েছেন চার চিকিৎসক। 
 
হাইকোর্টের দেয়া অন্তবর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ার পর সোমবার সকালে ওই চার চিকিৎসক চট্টগ্রামের মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ চার চিকিৎসকের জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
অভিযুক্ত চিকিৎসকরা হলেন- ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেন গুপ্ত, ডা. শুভ্র দেব এবং ম্যাক্স হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী।
 
ইত্তেফাক/ইউবি