মহেশপুরে ২ বাল্যবিবাহ বন্ধ

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৪:২২
মহেশপুর উপজেলা প্রশাসন ও স্থানীয় মানবাধিকার সংস্থা আরডিসির উদ্যোগে ২ স্কুলছাত্রী বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
জানা যায়, রবিবার উপজেলার জলুলী গ্রামের রহিমের ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে নিম খাতুন (১৪) এবং শনিবার একই উপজেলার মান্দাবাড়ীয়া গ্রামের সেলিমের ৭ম শ্রেণি পড়ুয়া মেয়ে মিম খাতুনকে (১৩) প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বাল্যবিয়ে দেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মানবাধিকার সংস্থা আরডিসি জানতে পেরে তাৎক্ষণিকভাবে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করে। পরে তাদের বাল্যবিবাহ বন্ধ করা হয়।
 
ইত্তেফাক/আরকেজি