বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে ডুবে সাইয়ুম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকে পৌর এলাকার মাঝগ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইয়ুম মাঝগ্রামের আমিনুল ইসলাম ফিরোজের ছেলে।
স্থানীয় কাউন্সিলর বেলায়েত হোসেন আদর জানান, বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সাইয়ুম। অনেক খুঁজে তাকে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়। তাৎক্ষণিক স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/নূহু
