গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর সম্পাদক রিপন

আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ২২:১৫

 গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রেসক্লাবের ২০১৯-২০২০ সালের কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন শনিবার ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আলহাজ মো. মুজিবুর রহমান (ইত্তেফাক) সভাপতি ও শাহ সামসুল হক রিপন (যুগান্তর) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনুর রহমান ফলাফল ঘোষণা করেন। ১৭ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচিত অপর কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন (দিনকাল), সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম (গণমুখ), যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম আজহার (বাংলাভূমি), সাংগঠনিক সম্পাদক হাসমত আলী  (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ কামাল হোসেন বাবুল (মুক্ত বলাকা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হাসান (ইনডিপেনডেন্ট টিভি), দপ্তর সম্পাদক সিরাজউদ্দিন (আজকের জনতা), ক্রীড়া সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন (গাজী টিভি), নির্বাহী সদস্য অধ্যাপক এনামুল হক (বাংলাদেশের খবর), রুহুল আমীন  (খবর), মো. আমিনুল ইসলাম (দেশ রূপান্তর), শরীফ আহমেদ শামীম (কালের কণ্ঠ), বেলাল হোসেন (স্বাধীন মত), আব্দুর রহমান (বিটিভি) ও মিলটন খন্দকার (আমাদের অর্থনীতি)।