শেক্সপিয়র গবেষক যুক্তরাষ্ট্রের ওল্ড ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমতিয়াজ হাবিব আর নেই। তার বয়স হয়েছিল ৬৯। প্রাক আধুনিক ইংরেজি সাহিত্য, পোস্ট কলোনিয়াল থিওরি ও সাহিত্য নিয়ে ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়ে ইমতিয়াজ হাবিব পড়াতেন।
মিশিগান গ্র্যান্ড ভ্যালি স্টেট বিশ্ববিদ্যালয়ের লিবারেল স্টাডিজ এবং ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ-এর অধ্যাপক আজফার হোসেন ফেসবুকে শোক প্রকাশ করে জানান, ‘ তার ছাত্রজীবনে ইমতিয়াজ হাবিবকে পেয়েছিলেন শিক্ষক হিসেবে।’
তিনি লিখেছেন, ‘জীবনের কঠিন একটা সময়ে টিকে থাকতে অধ্যাপক হাবিব যেভাবে আমাকে সহযোগিতা করেছেন, সেজন্য আমি ব্যক্তিগতভাবে তার কাছে ঋণী।’
অধ্যাপক ইমতিয়াজ হাবিবের মৃত্যুর খবর জানিয়ে ডোমিনিয়ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ তাদের ফেইসবুক পৃষ্ঠায় এক বার্তায় লিখেছে, ‘অত্যন্ত দুঃখভারাক্রান্ত হৃদয়ে একজন পণ্ডিত, একজন বন্ধু, একজন পিতা, একজন সত্যিকারের ভদ্রলোক অধ্যাপক ইমতিয়াজ হাবিবের মৃত্যুসংবাদ আমাদের জানাতে হচ্ছে।’
এক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়িয়েছেন তিনি।
ইত্তেফাক/এমআই
