ইত্তেফাক ডেস্ক
ইস্টার সানডেতে শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার ঘটনার তদন্তকারী কর্তৃপক্ষ গতকাল সোমবার রাজধানী কলম্বোতে তল্লাশি চালিয়ে ৮৭টি ডেটনেটর উদ্ধার করেছে। সহকারী পুলিশ সুপার রুয়ান গুনাসেকারা সিএনএনকে জানান, কলম্বোর কেন্দ্রীয় বাস স্ট্যান্ডের একটি ব্যক্তিগত টার্মিনালে ডেটনেটরগুলো পাওয়া যায়। এর আগে কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি বোমা উদ্ধারের পর নিষ্ক্রিয় করা হয়েছে।
