এশিয়ায় আড়াই লাখ পাইলটের নতুন চাকুরি হবে বোয়িং এর পূর্বাভাস

আপডেট : ২৯ আগস্ট ২০১৮, ০৪:০২
উড়োজাহাজ নির্মাণ প্রতিষ্ঠান বোয়িং পূর্বার্ভাস দিচ্ছে যে আগামী দুই দশকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে হাজার হাজার পাইলট, টেকনিশিয়ান এবং কেবিন ক্রু দরকার হবে। সেখানে এত বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটবে যে মানুষের বিমান ভ্রমণ অনেক বাড়বে।
 
বোয়িংয়ের হিসেবে ২০৩৭ সাল নাগাদ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২ লাখ ৪০ হাজার পাইলট এবং ৩ লাখ ১৭ হাজার কেবিন ক্রুর চাহিদা তৈরি হবে। এদের অর্ধেকেরই চাকুরি হবে চীনে। এই অনুমান যদি সঠিক হয়, সেটি বিমান পরিবহন খাতে দক্ষ জনশক্তির সংকট আরো তীব্র করে তুলবে। কারণ যথেষ্ট দক্ষ পাইলটের ঘাটতি আছে এই সেক্টরে।
 
বোয়িং হিসেব করে দেখেছে কেবল চীনেই দরকার হবে ১ লাখ ২৮ হাজার ৫শ পাইলট। আর দক্ষিণ এশিয়ায় দরকার হবে ৪২ হাজার ৭৫০ জন পাইলটের। দক্ষিণ-পূর্ব এশিয়ার ৪৮ হাজার ৫০০। -বিবিসি