ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে চীন সরকার বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে আবারও আগ্রহ প্রকাশ করেছে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জাং ঝু আজ বুধবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে তাঁর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ার কার্যালয়ে সাক্ষাতকালে এই আগ্রহের কথা প্রকাশ করেছেন।
বর্তমানে এই খাতের সঙ্গে চীনের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, টেলিকম কোম্পানি হুয়েই জেডটিইসহ চীনের বিভিন্ন খ্যাতনামা কোম্পানি বাংলাদেশে আইসিটি ও টেলিযোগাযোগ খাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি নতুন নতুন প্রকল্পে অংশগ্রহণের মাধ্যমে আইসিটি খাতের উন্নয়ন ও বিকাশে অধিকহারে সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন।
প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সবার নিকট ইন্টারনেট সুবিধা পৌঁছে দিতে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্প অনতিবিলম্বে শুরু করার বিষয়ে উভয় দেশ একমত পোষণ করে।
ইত্তেফাক/এমআই
